বৃষ্টিময় ঈদের সারাদিন
অন্যান্য বারের মতো এবারও আমি ঈদ করার জন্য আমার দেশের বাড়ি দেওয়ানগঞ্জ গিয়েছিলাম।বলতে গেলে সবই ঠিক ছিলো। বন্ধুদের সাথে আড্ডাবাজি ভালোই চলছিল। হঠাৎ করে ঈদ এর আগের দিন রাতে মেঘের ঘনঘটা দেখে তাড়াতাড়ি আড্ডাবাজি শেষ করে বাসায় চলে এসেছিলাম।মধ্যরাত থেকে যে বৃষ্টি শুরু হলো। আমি চিন্তা করলাম ভালোই হলো ঘুম ভাল হবে। কিন্তু সকালে উঠে দেখি তুমুল বৃষ্টি। আমি সারাজীবন দেখে এসেছি যে ঈদের দিন সকালে বৃষ্টি হয় কিন্তু তা ঈদের নামাজের আগেই শেষ হয়ে যায়। এই প্রথম আমি দেখলাম যে বৃষ্টি শেষ হচ্ছে না। নামাজ পড়া হলো মাঠের বদলে মসজিদে। সেই বৃষ্টি চললো ঈদের সারাটি দিন। শেষ হলো সন্ধ্যার পরে। ঈদের দিনের আমেজ চোখে না পড়লেও রাতে কিন্তু ভালোই জমেছিল। বৃষ্টি হলেও ঈদটা স্মরণীয় হয়ে থাকবে এই বৃষ্টির জন্য।
Advertisement
Categories: Bangladesh, My life, Shaon
Eid Day, Eid Mubarak, Jamalpur






বাহ। সুন্দর করেই তো লিখেছিস। দাত বের করে সারাক্ষণ হাসলেও আন্তরে তোর রোমান্টিকতা আছে। গুড গুড বন্ধু। তবে বৃষ্টিতে আরেকটা বিষয় খুব এনজয় করতে পারতি; আর তা হলো, জানালার পাশে বসে চা খেতে খেতে রাজ্যের ভাবনা ভেবে যাওয়া। দেখতি, কি অদ্ভুদ ফিলিংস্ সেটা।
বন্ধু…এর মধ্যে রোমান্টিকতার কি পাইলা বুঝলাম না। আর এনজয় এর যে ব্যাপারটা বলসো সেইটা ঢাকাতে চলে। দেওয়ানগঞ্জের মত এলাকায় বৃষ্টিতে ভিজতে এর থেকে বেশি মজা।